রাসেলের মৃত্যুতে বগুড়া ধুনট বাসি শোকাহত। তিনি ধুনট স্কুল মার্কেটে প্রথম শ্রেণির ব্যবসায় ছিলেন। তার গ্রামের বাড়ি পশ্চিম ভরশাহী। তিনি ধুনট সদর অফিসার পাড়া ভাড়া বাসায় থাকতেন। তিনি ব্যবসায়িক কাজে মালয়েশিয়ায় গিয়ে ছিলেন। মালয়েশিয়া থেকে ফিরত আসার পর বাবার সাথে পরমর্শের জন্য বাড়িতে আসেন। বাবার সাথে খাওয়া দাওয়াও শেষ করেন ভাড়া বাসায় চলে আসেন বলে,জানা যায়।
কিছু সময় পর তিনি লাইভে আসে, লাইভে এসে তার পরিবার এবং স্ত্রীকে চিরমুক্তি দিয়ে পরপারে চলে যাচ্ছেন বলে জানান। এ সময় কেউ পাশে ছিল না। লাইভে থাকা অবস্থায় সে পর পর এ্যালুমিনিয়াম ফসফেট নামক ২টি গ্যাস ট্যাবলেট সেবন করেন। আস্তে আস্তে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
পরক্ষণে, জানতে পেড়ে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা রত অবস্থায় ডাক্তার তাকে দুপুর ১২টায় মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে, বগুড়া সদর থানার এস আই ফিরোজ বলেন, এ মৃত্যু একটি অস্বাভাবিক মৃত্যু, এ জন্য একটি মামলা হয়েছে,লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।