কক্সবাজারের রামুতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি’হত হয়েছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে ২৭ মে বিকেলে রামুর চাকমারকুল কলঘর বাজার সংলগ্ন এন আলম ফিলিং স্টেশনের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃ’ত্যু হয়। নি’হতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, স্থানীয়রা জানান তিনি রামুর রফিক কোম্পানির ভাতিজা সাইফুল ইসলাম।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে ট্রাকটি জব্দ করেছে। দুর্ঘটনা নিয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।