1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

উখিয়ায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন: ভূমি সেবায় প্রযুক্তির ছোঁয়া, ব্যবস্থাপনায় স্বচ্ছতা

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ০ দেখেছেন

“ভূমি কর দেব নিয়মিত, জমির মালিকানা রাখব নিরাপদ”এই বার্তাকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।

২৫ মে সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ব্যতিক্রমী আয়োজনে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন, পজিপ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম এবং খাদ্য কর্মকর্তা নাঈম ভূঁইয়া।

ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে। নামজারি, খতিয়ান ও ভূমি কর প্রদানের মতো গুরুত্বপূর্ণ সেবা এখন পাওয়া যাচ্ছে অনলাইনেই। সরকারের লক্ষ্য, দালালমুক্ত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা নিশ্চিত করা।

আলোচনা শেষে তিনজন সেবাপ্রার্থীর হাতে নামজারি খতিয়ান তুলে দেওয়া হয়। এতে প্রমাণ হয়, সঠিক নিয়ম মেনে আবেদন করলে দ্রুত সময়ে সেবা পাওয়া সম্ভব।

এছাড়া মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে চালু করা হয়েছে ‘ভূমি সেবা বুথ’। সেখানে আগত নাগরিকরা পাচ্ছেন সেবা গ্রহণের পদ্ধতি, অভিযোগ জানানো ও ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল প্রক্রিয়া সম্পর্কে সরাসরি তথ্য ও সহযোগিতা

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.