বরিশালের আগৈলঝাড়ায় আশা শিক্ষা কর্মসূচি ও অভিভাবক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া রাজিহার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ভাল্লুকসী মাধ্যমিক বিদ্যালয় এই শিক্ষা কর্মসূচি ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাল্লুকসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ জহির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (এডুকেশন্ছ ) অফিসার আশা বরিশাল(ঝালকাঠি) আব্দুর রহিম হাওলাদার,ও বাহাদুরপুর (আশা) ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মিজানুর রহমান খান, মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসান জামিল হাওলাদার , আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাতীয় দৈনিক ঘোষণা ও দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার সাংবাদিক মোঃ সাজ্জাদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার হরষিৎ বিশ্বাস কর্মসূচির আওতায় শিক্ষক বৃন্দরা, যারা ঝরে পড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে জাতিকে শিক্ষিত করার প্রাণপণ চেষ্টা করে আসছে। প্রধান অতিথি বলেন ,আশা নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের সন্তানরা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা কর্মসূচির আওতায় আনতে পেরে অত্যন্ত আনন্দিত । সারাদেশে ১৫০ টি ব্রাঞ্চের আওতায় শিশু থেকে দ্বিতীয় শ্রেণী তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মোট ছয় লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করে আসছে আশা । আসার উদ্দেশ্য এই হতদরিদ্র পরিবারের বাবা-মায়ের আর্থিক চাপ কমানো যাতে তাদের সন্তানরা পড়ালেখা করে নিজের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। উপস্থিত শিক্ষার্থীর পরিবারের বাবা মা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সহযোগিতা পারে, আপনার সন্তানের একটি উজ্জল ভবিষ্যৎ ঠিক করতে। প্রধান অতিথি ,ম্যানেজিং কমিটির সভাপতি , বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল বক্তারা বলেন, আশার অর্থায়নে শিক্ষা কর্মসূচি হতদরিদ্র পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই তারা যেন এই কর্মসূচি অব্যাহত রাখে যাতে হতদরিদ্র পরিবার শিক্ষা গ্রহণ করে তাদের সুন্দর জীবন পরিচালনা করতে পারে ।