1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিয়াজ উদ্দিনকে হত্যার হুমকি।

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ০ দেখেছেন

সাতক্ষীরা শ্যামনগরের ১০ নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও নওয়াবেকি বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বিরুদ্ধে নানা দুর্নীতি ও দখলবাজি নিয়ে তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো চিফ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রার অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক রিয়াজ উদ্দিনকে হত্যার হুমকি দিয়েছেন শ্যামনগর উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবুও তার সাঙ্গপাঙ্গরা। চেয়ারম্যান বাবু আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২৩ মে দুপুর ৩ টা ৪৫ মিনিট। জানাযায় সাংবাদিক রিয়াজউদ্দিনের ওয়াটঅ্যাপ নম্বরে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেন চেয়ারম্যান ও তার সহযোগীরা। এই হুমকির ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ঔই সাংবাদিক। এ ব্যাপারে সাংবাদিক রিয়াজ উদ্দিন বলেন, বিগত আওয়ামী শাসনামলে চেয়ারম্যান বাবুর বাবা ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান বাবু নির্বাচনে সতন্ত্র প্রার্থী হলেও তার বাবার আওয়ামিলীগের ট্যাগ লাগিয়ে দুইবার কৌশল করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি হতদরিদ্রের বিভিন্ন ভাতার নামে অর্থ বানিজ্য, আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি, খনন প্রকল্প সহ দখলবাজি নিয়ে বিগত সরকারের আমলেও একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন চেয়ারম্যান বাবু। এছাড়াও তিনি ২০২৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে শ্যামনগর পিআইও, এলজিইডি, সহ বিভিন্ন দপ্তর থেকে পাওয়া একাধিক প্রকল্প গায়েব করে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে বিতর্কিত চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে। এবিষয়ে আটলিয়া চেয়ারম্যান বাবুকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ উদ্দিনকে হত্যার হুমকির বিষয়ে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, চেয়ারম্যানের হুমকির বিষয়ে তথ্য প্রমান দেখে একটি সাধারণ ডায়েরি জমা নিয়েছি। এই বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.