1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকি মার্কিন ও ব্রিটিশ প্রতিরক্ষা প্রধানের বৈঠক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ দেখেছেন

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপস পেন্টাগণে বুধবার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করেছেন।

পেন্টাগণ মুখপাত্র মেজর জেনারেল পাত রাইদার এক বিবৃতিতে বলেছেন, উভয় মন্ত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের হামলা, লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা, গাজায় মানবিক সহায়তা এবং ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন।

এ সময়ে অস্টিন হুথি আগ্রাসন দমন প্রচেষ্টায় ব্রিটেনের অবিচল সমর্থনের জন্যে শ্যাপসকে ধন্যবাদ জানান।

লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গ্রুপটির অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে।

এদিকে মধ্য অক্টোবর থেকে ইরাক, সিরিয়া ও জর্ডানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনীর ওপর ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপগুলো ১৬৫ বারেরও বেশি হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন সমর্থন এবং এ অঞ্চলে আমেরিকান সৈন্যের উপস্থিতির কারণে এসব হামলা চালানো হচ্ছে।

এছাড়া গাজায় অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে শুরু করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.