1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম নির্বাচন সম্পন্ন: সভাপতি মিটুল, সাধারণ সম্পাদক সামছুজ্জামান

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১ দেখেছেন

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩ তম ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বগুড়া জিলা স্কুল মাঠে। দিনব্যাপী এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে বগুড়া শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাছেদ রাত ১১টার দিকে ফলাফল নিশ্চিত করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক পদে মো. সামছুজ্জামান।
কমিটির চেয়ারম্যান জানান, এবারের নির্বাচনে মোট ১১৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ধর্মীয় সম্পাদক পদে চারজন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে পাঁচজন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৬ জন প্রার্থী। নির্বাচন ঘিরে শ্রমিকদের মাঝে ব্যাপক আগ্রহ ও অংশ গ্রহণ লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.