মঙ্গলবার ২০-০৫-২০২৫ তারিখ বৃষ্টির পানি কে কেন্দ্র করে শ্রীমঙ্গল থানা ছাত্রাবট এলাকায় চাচাতো চাচার হাতে আহত হয়েছে ভাতিজি হুসনা বেগম, পিতা :আজাদ বক্স, ইতি মধ্যে সোসাল মিডিয়ায় চিকিৎসা অবস্থায় ,একটা ভিডিও ভাইরাল হয় ,এবং তার সূত্র ধরে সেখানে যাই , ভুক্তভোগি হুসনা বেগম ও তার পাশের ঘরের মানুষ ১. হাফিজুর রহমান ২.আহাদ মিয়া ৩.পরিনা বেগম তাঁদের সাথে কথা বলে জানতে পারি,হুসনা বেগম ও তার ফুফু জরিনা বেগম কে ,চাচাতো চাচা , দুদা বক্স ও তার ছেলে , সালমান বক্স মিলে অনেক মারধর করে এবং দাঁড়ালো দা দিয়ে প্রাণে হত্যা করার উদ্দেশ্যে হুসনা বেগম এর মাথায় আঘাত করে।আহত হুসনা বেগম কে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়,এবং মাথায় সেলাই লাগে।
আমরা সরজমিনে গিয়ে আর ও জানতে পারি, বৃষ্টির পানি কে কেন্দ্র করে,যে পানি যাওয়ার রাস্তা নিয়ে দুদা বক্স হুসনা বেগম কে মারধর করে,ঐ খানে দুদা বক্সের কোন জায়গা নেই। এখানে রমজান ও জাহাঙ্গীর দুই ভাই (পিতা: ময়না মিয়া)নামে পাশের বাড়ির তাদের জায়গা।তাহলে দুদা বক্সের এখানে ঝগড়া ও মারামারির কারন কী ।
হুসনা বেগম এর মা রোকেয়া বেগম বলেন, পুলিশ প্রশাসনের কাছে তাঁদের আবেদন যে তাঁদের জীবন নিরাপত্তা হীনতায় ভুগছেন ,তার কোন ছেলে নেই এক মেয়ে আর স্বামী বিদেশে থাকেন। তার ঘরে কোন পুরুষ না থাকায় কিছু দিন পর পর এই দুদা বক্স তাদের মা মেয়ে কে মারধর করে।তারা মার খেয়ে গ্রামের মুরুব্বির কাছে বিচার চাইলে কেউ আসেনা।তাই তারা জানায় আমরা মা মেয়ে অসহায় অবস্থায় কোন পুরুষ না থাকায়,দুদা বক্স ও তার ছেলে,বউ মিলে আমাদের যাতে আর কোন অত্যাচার না করতে পারে, প্রশাসনের কাছে দাবি হামলা কারীদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি জানায়।