1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ০ দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মশিউর রহমান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ মুখলেছুর রহমান, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মেহেদী, (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক ফেরদৌস আহমদ, জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপ রাজ্জাকুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ শাখার ঋণ গ্রহীতা উদ্যোক্তা নজরুল ইসলাম মন্ডলের হাতে ক্ষুদ্র ব্যবসা প্রকল্পের আওতায় ঋণের চেক হস্তান্তরের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.