বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আহ্বানে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে আজ পলাশবাড়ীর হাবিব হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আশুলিয়া থানা উপশাখার উদ্যোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ঔষধ বিপণনকারী ও ফার্মাসিস্টগণ তাদের প্রধান দাবিগুলো তুলে ধরেন।
ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা,
মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপন নিশ্চিত করা,
লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ করা, এবং
সরকার কর্তৃক ঔষধের মূল্য নির্ধারণ করে দেওয়া।
সমিতির নেতৃবৃন্দ জানান, বর্তমানে ঔষধ শিল্পে নানা অনিয়ম ও অসঙ্গতি বিরাজ করছে, যা স্বাস্থ্যসেবা খাতকে প্রভাবিত করছে।
লাইসেন্সবিহীন ফার্মেসিগুলোতে নিম্নমানের ঔষধ সরবরাহ এবং কমিশনের অপ্রতুল হার ঔষধ বিক্রেতাদের জন্য সমস্যার সৃষ্টি করছে।
এছাড়া, মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরত নেওয়ার প্রক্রিয়া জটিল হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তারা সরকারের কাছে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জোরালো আবেদন জানান এবং প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে আশুলিয়া থানার বিভিন্ন ফার্মেসির মালিক, কর্মচারী ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
সমিতির পক্ষ থেকে আগামী দিনগুলোতে দেশব্যাপী একই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।