1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

মা কাঁদেন “

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১ দেখেছেন

জামান ভূঁইয়া

মা’ আজ কাঁদেন শুধু
ছেলে নির্দয় বলে ,
কেঁদে কেঁদে বুক ভাসে
তাই চোখের জলে ।

জন্ম দিলেন হাসি মুখে
কাঁদে শিশু তখন ,
মা’ কাঁদেন শিশুর কস্টে
ব্যাথা লাগে যখন ।

আদর যত্ন দিয়ে কত
ছেলে বড় করে ,
বড় হয়ে যায় চলে
বউ আনলে ঘরে ।

কাঁদেন মা’ তারপরে
ছেলে কস্ট দিলে ,
হাসি খুশি থাকে তখন
ছেলে বউ মিলে ।

মা’ কাঁদেন ছেলের কস্টে
বউ যখন দুস্ট ,
সবাই বলে কেঁদোনা মা’
আল্লাহর বিচার সুষ্ঠ ।

মা’যের কস্টে পায় ব্যাথা
স্বজন আছে যত ,
ছেলে তখন মনের দুঃখে
কাঁদে অবিরত ।

মা’ কাঁদেন তারপরও
ছেলের কস্ট দেখে ,
একদিন মা’ যান চলে
মনে দুঃখ রেখে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.