1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পাটুরিয়ায় ফেরীতে জুয়া খেলার সময় ৫ জন আটক, উদ্ধার তাস ও নগদ টাকা

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ফেরীতে তাস দিয়ে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টা ৫ মিনিটের সময় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে অবস্থানরত ভাষা শহীদ বরকত নামের একটি ফেরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেন এসআই মো. মাসুদ রানা, এসআই আতিয়ার রহমান এবং সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে ফেরীর নির্দিষ্ট একটি অংশে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয় ৫ জুয়াড়িকে। তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় জুয়া খেলার তাস ও নগদ ১ হাজার ৮৩৫ টাকা।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিয়মিতভাবে টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলছিলেন, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি কে এম নজরুল ইসলাম বলেন, “পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। জুয়ার মতো সমাজবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”

উল্লেখ্য, মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী সাধারণের নিরাপ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.