1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

সিঙ্গাপুর মোস্তফা মার্কেট, বাঙালির জন্য কেনাকাটা

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ০ দেখেছেন

দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বপ্নের দেশ সিঙ্গাপুর। আয়তনে বাংলাদেশের একটি জেলা বা তার চেয়ে একটু বড় হলেও অর্থনৈতিক বাজারে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিঙ্গাপুর। আর এ দেশে কাজের সন্ধানে বাংলাদেশের হাজার হাজার বেকার যুবক পাড়ি জমায় প্রতিনিয়ত। সিঙ্গাপুরে যাওয়া মানেই বেকারত্ব দূর। সিঙ্গাপুরে কাজের নেই কোনো অভাব। শুধু কাজ আর কাজ। বাংলাদেশি শ্রমিকদেরও রয়েছে ব্যাপক চাহিদা। শুধু চাহিদা নয়, বাংলাদেশিদের সুনামও রয়েছে বেশ ভালো। আর সিঙ্গাপুর মানেই অর্থ উপার্জনের একটি দেশ।

এই সিঙ্গাপুরে রয়েছে বাংলাদেশিদের একটি আলাদা পরিচিতি। সিঙ্গাপুর নাগরিকদের চিন্তায় বাংলাদেশিরা খুব ভালো শ্রমিক। তারা (বাংলাদেশি) কাজে কোনো ধরনের ফাঁকি দেয় না। সময়ের কাজ সময়েই শেষ করার সুনামও রয়েছে বাংলাদেশিদের। সিঙ্গাপুর প্রবাসীরা কাজে ব্যস্ত থাকেন পুরো সপ্তাহ। কিন্তু একটু সময় পেলেই ছুটে আসেন দেশটির প্রাণকেন্দ্র মোস্তফা সেন্টার ও আশপাশ এলাকায়। স্থানটি বাংলাদেশি প্রবাসীদের কাছে মোস্তফা প্লাজা নামে পরিচিত।

এখানে মিলবে বাংলাদেশী বিভিন্ন পন্যের সম্ভার। বিশেষ করে খাবার আর পোশাকের ক্ষেত্রে। পোশাকের এদেশের জনপ্রিয় প্রায় সকল ব্রান্ডের পোশাক পাওয়া যায় এখানে। শাড়ি থেকে শুরু করে টি শার্ট, কামিজ, শার্ট, প্যান্ট এবং শিশুদের জন্য তৈরি প্রায় সকল পোশাক। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে দামের ব্যাপার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহরের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। তাই কেনাকাটার জন্য বাজেটের ব্যাপারটা মাথায় রাখাটা খুব জরুরি।

তবে একটা ব্যাপারে একমত হবে সকলেই। সেটা হচ্ছে কোয়ালিটির। সিঙ্গাপুরে যেকোনো পণ্যের কোয়ালিটি শতভাগ নিশ্চিত থাকা যায়। এখানে কেনাকাটা করে ঠকে যাবার কোনও সম্ভাবনা নাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.