খুলনায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন খুলনার একটি আদালত। একই সাথে তাদের প্রত্যেককে পাচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আজ ১৮ মে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন, ঔই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। রায় ঘোষণার সময়ে ঔই দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝাপঘাট গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে শেখ হাসান আলী এবং একই থানার ডা: মো: নজরুল ইসলামের ছেলে মো: জাহিদুল ইসলাম। আদালত সুত্রে জানাযায়, ২০১৪ সালের ২২ জুন হরিনটানা থানার পুলিশের একটি টিম জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মোস্তফার মোড় থেকে ট্রাকে করে মাদকের একটি চালান আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ঔই টিমটি রাস্তায় চেকপোস্ট বসায়। খুলনা যশোর সিটি বাইপাসের সামনে ঔই ট্রাকটি আসামাত্র পুলিশ তল্লাসি করতে থাকে। একপর্যায়ে পুলিশ ট্রাক চালক মো: জাহিদুজ্জামান এবং তার পাশে বসা শেখ হাসান আলীর সিটের নিচে প্লাস্টিকের বস্তা থেকে ১৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে ঔই দুইজন পুলিশকে জানায়, ফেন্সিডিল গুলো ভারতের অজ্ঞাত এক ব্যক্তির নিকট থেকে ক্রয় করে বরিশাল জেলার বকুলতলা এলাকার শাহ আলমের নিকট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।এ ঘটনায় ঔই দিন হরিনটানা থানার এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। যার নং – ৬। একই বছরের ২১ সেপ্টেম্বর এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: রাসেল সরোয়ার ঔই দুইজনকে অভিযক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।