1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

“সাহিত্য হোক সার্বজনীন” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮২ দেখেছেন

 

১৬ মে ২০২৫  বিকেল ৩.৩০টায় বাংলামটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল নম্বর ১০৩-এ সাউথ এশিয়া সাহিত্য পরিষদের আয়োজনে ও সুন্দরবন সাহিত্য পরিষদের পরিচালনায় অনুষ্ঠিত হলো “সাহিত্য হোক সার্বজনীন” শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী মহাসচিব-বিএফইউজে ও কুমিল্লার সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সহিদ উল্লাহ মিয়াজী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান তরুণ কবি ও সাহিত্যিক জামান মুন্না, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন খান, সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা নার্গিস আসমা, সুন্দরবন সাহিত্য পরিষদ (ইতালি) সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন জামাল, কবি ও উদ্যোক্তা জিন্নাত আরা ইফা, কবি ও সংগঠক ইমামুল ইসলাম রানা, গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাসুম, এবং মানবাধিকার সংগঠক ও সুন্দরবন সাহিত্য পরিষদের মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

সভাপতিত্ব করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও লেখক, সাউথ এশিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা পুষ্পেন রায়।
স্বাগত বক্তব্য রাখেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদের মহাসচিব ও চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস্ কাজল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতিকার, কবি ও সুন্দরবন সাহিত্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান গাজী আব্দুল আলীম।
সমগ্র অনুষ্ঠানের সমন্বয় ও আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা পরিচালক আজগর হোসেন।

অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে নৃত্য, গান, কবিতা ও ছড়ার পরিবেশনা ছিল চোখে পড়ার মতো, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।শিশুদের মাঝে কবি,লেখক ও ছড়াকারদের লেখা বই উপহার দেওয়া হয়।

এছাড়াও মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “সাউথ এশিয়া সাহিত্য সিনে গোল্ড স্টার স্মারক সম্মাননা” প্রদান করা হয় মানবতার ফেরিওয়ালা মো. মঞ্জুর হোসেন ঈসাসহ ৩০ জন কবি ও সংগঠকদের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.