1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৪ দেখেছেন

 

গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাবেক আমীর মোঃ নুরন্নবী প্রধান,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ আকরাম হোসেন রাজু, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিন্দার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ রাহেনুল ইসলাম জুয়েল, রাজাহার ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক শাহিন, সহ-সভাপতি মোঃ হারুন রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ সহ ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.