1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫১ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, আজম ,গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ড. আব্দুল ওয়াদুদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন,আইন বিষয়ক সম্পাদক তুহিন ,গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক, এম এ সাদেক,গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ সাংবাদিক, কাওসার প্রমূখ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী, গোমস্তাপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি গোমস্তাপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য যে, এর আগে তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয়ে কর্মরত ছিলেন ও বিসিএসের ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.