1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০ দেখেছেন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা নামকস্থানে সকাল সাড়ে দশটার দিকে যাত্রীবাহি মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী যাত্রীবাহি মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত এবং উভয় গাড়ির চালকসহ পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মুরাদ কাজী, মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল ও পলাশ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.