1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সিলেট আগমন সোমবার।

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৫ দেখেছেন

মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি:যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক সোমবার (১২ মে) বিকেল ৩টা ২০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন।
বিমানবন্দরে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) এর বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলহাজ্ব এম এ মালিককে সংবর্ধনা প্রদান করবেন। বিকেল সাড়ে ৩টায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক প্রেস ব্রিফিং করবেন। সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য এম এ মালিকের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সুমন আহমদ। বিমানবন্দর থেকে নেতাকর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে এম এ মালিক নিয়ে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করবেন।
উল্লেখ্য, দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে চিকিৎসা শেষে গত (৬ মে) বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক ঢাকায় এসেছেন। ঢাকা থেকে তিনি (১২ মে) সোমবার বিকেল ৩টা ২০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.