1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সদ্য যোগদানকৃত ইউএনও মোঃআবু বক্কর সিদ্দিকীর সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৮ দেখেছেন

সদ্য যোগদানকৃত পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃআবু বক্কর সিদ্দিকীর সাথে উপজেলার গণমাধ্যমকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ই মে বিকাল ৫ ঘটিকার সময় পলাশ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব। এছাড়াও পলাশ প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ মনা ও সাধারণ সম্পাদক মোঃরনি সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ইউএনও মোঃআবু বক্কর সিদ্দিকী বলেন, “আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সব সময় সাংবাদিকদের সম্মান করি। আপনারা সমাজের দর্পণ—আপনাদের মাধ্যমে প্রশাসনের নানা কার্যক্রম ও সমাজের অসংগতিগুলো উঠে আসে। আমি চাই, আমরা একসাথে কাজ করি।”

তিনি আরও বলেন, “পলাশ উপজেলাকে একটি সুশৃঙ্খল, মাদকমুক্ত ও বাল্যবিবাহ রোধে কার্যকর মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। নতুন প্রজন্ম যেন মাদকের করাল গ্রাসে না পড়ে, সে জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। সমাজের প্রতিটি স্তরে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে সম্মিলিতভাবে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক পলাশ গড়ে তুলতে চান।

প্রাণবন্ত এ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মধ্যে আশাবাদ দেখা যায়, ইউএনও’র নেতৃত্বে পলাশে প্রশাসন ও গণমাধ্যমের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.