1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নিজ পিতাকে হত্যা করে ৯৯৯ কল দেন ঘাতক মেয়ে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৩ দেখেছেন

ঢাকা জেলার সাভার থানা পৌর মজিদপুর কাঁঠালবাগান এলাকায় আবদুল কাদেরের বাড়ির ৫ম তলায় হত্যার ঘটনাটি ঘটে।
দিবাগত রাত ভোর ৪ ঘটিকার সময়। আবদুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন,গত তিন চার মাস আগে এই বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে নিহতের মেয়ে জানান,আমি আমার পিতাকে হত্যা করেছি,আমাকে ধরে নিয়ে জান।
সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান,ভোর রাত ৪ ঘটিকায় সময় ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তিনি তাঁর পিতাকে কুপিয়ে হত্যা করেছে।
ফোন কলের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ নিহত আব্দুল সাত্তারের মৃতদেহ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।
নাটোরের সিংড়া থানা ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করে তাঁর মেয়ে জান্নাত জাহান শিফা(২২)।
ঘাতক মেয়ে ও পুলিশ জানান, গত ২০২২ সনে সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল মেয়ে জান্নাত। সেই মামলায় নিহত পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে, আবার মেয়েকে নিয়ে বসবাস শুরু করে সাভারে।সেই মামলার সূত্র ধরেই মেয়ের সাথে পিতার বনিবনা হচ্ছিল না।ঘাতক মেয়ে জান্নাত বলেন, গতরাতে ২০ টি ঘুমের ঔষধ ভাতের সাথে মিশিয়ে পিতাকে ভাত দেন।নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর রাত ৪টার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিতাকে হত্যা করে।
সাভার মডেল থানার উপ পরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.