1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সুস্থ বাবাকে রেখে গিয়েছিলাম, এখন দেশে ফিরে বাবার কবর জিয়ারত করতে হবে: লন্ডন প্রবাসী আবু হেনা মোস্তফা কামাল

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৩ দেখেছেন

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কৃতি সন্তান, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আয়ারল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা ঢাকাবাসী ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ৬ মে বিকাল ৫টা ২০ মিনিটে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ, মোঃ রিয়াদ, রাশেদ করিম লিংকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মোঃ আলতাফ, মোঃ কাউসার হোসেন, মোঃ তন্ময়, আব্দুর রহমান তারা, আবুল হাসেম মিল্কি, রকনুজ্জামান, আক্তারুজ্জামান, শাখাওয়াত রানা, আশিকুজ্জামান, রাসেল, এহসান, সুমন শর্মা, পান্থ, মোঃ রাসেল মোঃ অভি ও রনিসহ প্রমুখ।
এসময় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ এবং ২০০৬ সালে যারা পুলিশ সার্জেন্ট হিসেবে জয়েন্ট করার কথা ছিলো সেই সমস্ত বন্ধু মহলের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন।
প্রবাসী নেতা আবু হেনা মোস্তফা কামালের সাথে তার স্ত্রী ও সন্তানও দেশের মাটিতে আসেন। তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই বলেন, ২০২২ সালের ২৪ শে ডিসেম্বর আমার পিতা হাজী মোহাম্মদ হোসেন আলী বেপারী মৃত্যুবরণ করেছেন, আমি তার লাশও দেখতে পারিনি, ইনশাহ আল্লাহ আগামী শুক্রবার বাবার কবর জিয়ারত করবো। তিনি আরো বলেন, আমি সৌভাগ্যবান যেদিন ঐতিহাসিকভাবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি ডাঃ জুবাইদা রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ঐতিহাসিকভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। লক্ষ কোটি মানুষ দেশমাতা ও তাঁর দুই পুত্রবধুকে বরণ করে নিয়েছেন। সেখানে ছিলো ভালোবাসা আর শ্রদ্ধা। তিনি বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা এবং তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা গণমানুষের কাছে এবং প্রবাসে বাঙালির কাছে পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করেছি। বিগত ১০ বছর ফ্যাসিবাদের কারণে দেশের মাটিতে পা রাখতে পারিনি। তবে এবার দেশের মানুষের জন্য এবং এলাকাবাসীর জন্য কাজ করবো বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি তেজকুনিপাড়া তার শশুরের বাসায় এলে সেখানে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন এবং দেশের মাটিতে পা রাখায় আল্লাহর শুকরিয়া আদায় করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.