1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বরগুনার আমতলীতে আউস আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ভোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৫ দেখেছেন

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ- বরগুনার আমতলী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে৬ই মে আয়োজিত এক অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাসান। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট পাঁচ হাজার পাঁচশত কৃষকের মাঝে বিনামূল্যে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল। এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, জেলা জামায়াতের উপদেষ্টা সদস্য আব্দুল মালেক, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আমতলী উপজেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রতি কৃষক ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএমপি ও ১০ কেজি এমওপি সার পাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার তালিকাভুক্ত কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরকারি সহায়তা দেয়া হবে। আজ কুকুয়া ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। সিজন শুরু হয়ে যাওয়ায় তিনি তালিকাভুক্ত কৃষক ভাইদের অতি দ্রুত এ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.