1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

উদ্ধিগ্ন নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থীরা, সময় বাড়াতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কতৃপক্ষ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৭ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ভর্তি সহ শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে উদ্ধেগ – উৎকণ্ঠা বিরাজ করছে। প্রতিষ্ঠার একযুগ পার হলেও স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ২০১২ সালে খুলনার প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। বর্তমানে ৬ বিভাগের অধিনে সেখানে ২ হাজার ৩০০ শিক্ষার্থী লেখাপড়া করে। বিপুল অংকের ভর্তি ও শিক্ষা ফি আদায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেছে। কিন্তু একযুগেও তারা স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে পারেনি। মুলত শর্ত লঘ্নন করে বছরের পর বছর ভাড়া বাড়িতে কার্যক্রম পরিচালনা করায় শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। খোজ নিয়ে জানাযায়, শুরুতে এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। গত বছর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ট্রাস্টি বোর্ড দখলের ঘটনা ঘটে। এর জের ধরে বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে বাদ দেওয়া হয়। স্থায়ী ক্যাম্পাসে ভবন নির্মানের দরপত্র ও বাতিল করা হয়। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা বলেন, টাকা বাকি থাকলে আমাদের পরিক্ষায় বসতে দেয় না। নানা ভাবে চাপ দিয়ে টাকা পরিশোধে বাধ্য করে। অথচ একযুগেও স্থায়ী ক্যাম্পাস তৈরি করেনি। তারা বলেন, শতশত কোটি টাকা আয় করেও স্থায়ী ক্যাম্পাস তৈরি করতে না পারা ট্রাস্টি বোর্ডের ব্যর্থতা। এর তদন্ত হওয়া উচিত। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শেখ মো: এনায়েতুল বাহার বলেন, রুপসা সেতু সড়কের লবনচোরা থানার পাশে আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি কেনা রয়েছে। নতুন ক্যাম্পাস ভবন নির্মানের জন্য দরপত্র আহবান করা হয়েছে। ত্রুটির কারনে দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহবানের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য আমাদের কাজ চলছে। গত এক বছরের আমাদের পদক্ষেপ তুলে ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আশাকরি এটা সমাধান হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.