1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মানবতার ফেরিওয়ালা গোমস্তাপুর ইউএনও নিশাত আনজুম অনন্যা

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৮ দেখেছেন

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাঞ্চনতলা গ্রামের সুমা খাতুন গত ১৬ এপ্রিল ২০২৫ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যমজ তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুই মেয়ে আমেনা, মোমেনা ও ছেলে মোমিন। বাবা মামুন আলী দিনমজুর। যার প্রতিটি দিন কাটে রোজগার আয়ের আশায়। মা সুমা খাতুন একজন গৃহিণী। অভাব অনটনের মাঝে যমজ তিনটি সন্তানের জন্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছিল মামুন-আসমা দম্পতির। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মানবতার ফেরিওয়ালা নিশাত আনজুম অনন্যা অবহিত হলে চুপ করে না বসে থেকে ৪ মে দুপুর দুইটার দিকে তিনি দরিদ্র পরিবারের সেই ছোট্ট ঘরে বাচ্চাগুলোকে দেখার জন্য বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামে ছুটে যান এবং কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে। আদর করেন মায়ের মত। বাচ্চাগুলোকে দেখভাল করার জন্য ওই দম্পতিকে বেশ কিছু কোটার দুধ, ফিডার, বাচ্চাদের পোশাক ও তোয়ালে দিয়ে আসেন। একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও মাতৃ সুলভ আচরণ দেখে এলাকার জনসাধারণের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চেতনার আলো জ্বালানো ইউএনও এ যেন প্রকৃত অর্থে মানবতার ফেরিওয়ালা। ইতিমধ্যে এমন মানবিক ইউএনও নিশাত আনজুম অনন্যার বদলির আদেশে এলাকায় জনসাধারণের মাঝে বেশ হতাশার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মানবিক কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যমজ শিশুগুলিকে সহযোগিতা করা হয়েছে। বাবা দিনমজুর। অর্থনৈতিক অনটনের কারণে আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। বাচ্চাগুলিকে দেখভাল করার জন্য স্থানীয় স্বাস্থ্য কর্মীকে খোঁজখবর নেয়ার কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.