1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

খেলার মাঠ থেকে মেলার সামগ্রী সরানোর দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪ দেখেছেন

মো: আলমগীর হোসেন, সৈয়দপুর (নীলফামারী)সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠ থেকে মেলার সামগ্রী সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্রীড়ামোদীরা।  ৪ মে  রেলওয়ে অফিসার্স কলোনী জামে মসজিদ মুসল্লিবৃন্দ ও সর্বস্তরের খেলোয়াড়বৃন্দ এলাকাবাসীর ব্যানারে ফাইভ ষ্টার মাঠের সামনে মানববন্ধন থেকে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে স্টেডিয়াম মাঠে মেলা বন্ধের দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছেন। ঐ মাঠে মেলা বন্ধ ঘোষণা না করা হলে উপজেলার ক্রীড়ামোদীসহ সর্বস্তরের মানুষ কঠোর আন্দোলন সহ কর্মসূচি গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফাইফষ্টার মাঠটিতে খেলাধুলার পাশাপাশি এখানে প্রায় সময় জানাজা নামাজ আদায় করা হয়। এই মাঠে প্রতিদিনই ক্রিকেট ও ফুট বল প্রাকটিস করা হয়। সৈয়দপুর সহ নীলফামারী জেলার একাধিক যুবক এই মাঠে প্রাকটিস করে আজ তারা ঢাকায় জাতীয় দলে খেলে সৈয়দপুর সহ দেশের মুখ উজ্জ্বল করেছে। কিছু নিজ স্বার্থ হাসিল করা ব্যাক্তি তাদের পকেট ভারি করতেই খেলাধুলার ব্যাঘাত ঘটাতে খেলার মাঠে মেলার আয়োজন করেছে। যদি দ্রুত এই মাঠের মেলার আয়োজন বন্ধ করা না হয় এবং কার্যকর ব্যবস্থা নেয়া না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং মাঠটিকে শুধুমাত্র খেলাধুলার জন্য সংরক্ষিত রাখবে। অন্যথায়, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সৈয়দপুর অফিসার কলোনি জামে মসজিদের মোক্তাদি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কৃষকদল রাজনৈতিক জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক, ক্রীকেটার নওশাদ আনছারি,ছাত্র সমন্বয়ক তাওহীদ মোক্তার,বীর মুক্তি যোদ্ধা আব্দুস সাত্তার, মসজিদের মোক্তাদি আমিনুল ইসলাম আমিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.