1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত সমন্বয়ক গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৭ দেখেছেন

রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি :  নীলফামারীর কিশোরগঞ্জে মাহফুজার রহমান (৩৫)নামে এক কথিত সমন্বয়ককে অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। ৩ মে রাতে উপজেলার রাজীব এলাকার তিস্তা সেচ ক্যানেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাহফুজার রহমান কেশবা মওলানাপাড়া এলাকার মৃত মজিদের ছেলে ও তিনি বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যানেলের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়ে তার পকেটে থেকে একটি রাইফেলের বুলেট ও একটি দেশীয় অস্ত্র ছোরা উদ্ধার করা হয়।

এ বিষয়ে দ্যা রেড জুলাইয়ের আহবায়ক মোতালেব হোসেন বলেন, মাহাফুজার রহমান নামে উপজেলায় কোন ছাত্র সমন্বয়ক নেই। তাছাড়া আমি যতটুকু জানি সমন্বয়ক পরিচয়ে যিনি গ্রেফতার হয়েছেন তার কোন ছাত্রত্ব নেই। কেউ যদি ভুয়া সমন্বয়ক পরিচয়ে কোন অপকর্ম করে এর দ্বায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা দ্যা রেড জুলাই নিবে না।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহফুজার রহমান নামে একজনকে রাইফেলের একটি পুরাতন বুলেট ও একটি দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। পরে এবিষয়ে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.