1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সংস্কারের কথা বলে যারা সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা গনতন্ত্রের বন্ধু হতে পারে না- ড. আবদুল মঈন খান

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬৮ দেখেছেন

মোঃবেলায়েত হোসেন, পলাশ নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেজন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তিকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই। তিনি ৩ মে বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মঈন খান বলেন, সংস্কার কোন স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া চলমান থাকবে। সেটির পাশাপাশি নির্বাচন, গনতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরী। সবিছু সমান তালে চলবে, এখানে যারা বাধা দেবে তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়। যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাতে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা কখনো গনতন্ত্রের বন্ধু হতে পারে না। পলাশ-ঘোড়াশাল আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী এবং প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন গাজী। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাব,ু মহি উদ্দীন চিসতিয়া, ঘোড়াশাল পৌরসভা যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন মোল্লা, সদস্য সচিব শাহিন -বিন-ইউসুফ, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল হোসেন ভুইঁয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ, সদস্য সচিব আরিফ ও পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের আহবায়ক আখলাক হোসেন সহ পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.