1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

লোহাগড়ায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা:এবিষয়ে বক্তব্য দিতে রাজি না পুলিশের ইউডি কর্মকর্তা

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৫৬ দেখেছেন

মো: আজিজুর বিশ্বাস, লোহাগড়া নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তার মৃত্যুর আগে একটা চিরকুট লিখে গিয়েছেন মৃত্যুর বিষয়ে, এঘটনায় সাংবাদিকদের বক্তব্য দিতে রাজি না থানা পুলিশের ইউডি কর্মকর্তা এসআই আব্দুল আজিজ,

৩ মে সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে লোহাগড়া থানা পুলিশ মরদেহ হেফাজতে নেয়। সাথে ওই চিরকুট,

রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে তার মা তাকে ডকাডাকি করেও তার কোন সাড়া শব্দ পেয়ে পরে ঘরের দরজা ধাক্কা দেয় পরে ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রাহাজের মৃতদেহ দেখতে পান।

খবর পেয়ে থানা পুলিশের এসআই আব্দুল আজিজ ও এসআই শুকুর গিয়ে মরদেহ হেফাজতে নেয়। এসময় রাহাজের মোবাইল ফোন টি খুজে পাই নাই,

পারিবারিক কলহের জেরে তিনি আত্নহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের। তবে কি কারনে তিনি আত্নহত্যা করেছেন তা জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.