1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৪৬তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৫ দেখেছেন

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কলকলিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৪৬তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ।

এই মহতী উদ্যোগে মাদ্রাসার ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো: রুমন মাহমুদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাসেল আহমেদ এবং গোমস্তাপুর শাখার অর্থ সম্পাদক মো: আশাদুজ্জামান প্রাণ।

প্রতিষ্ঠাতা ইঞ্জি. রুমন মাহমুদ বলেন, “চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন শূন্য থেকে শুরু করে আজকে যে অবস্থানে এসেছে, তা সম্ভব হয়েছে আমাদের সকল এডমিন, মডারেটর, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম, অর্থ ও মেধার মাধ্যমে। ইনশাআল্লাহ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমাদের এই ৪৬তম ক্যাম্পেইনটি শ্রমজীবী ভাই-বোনদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও দোয়া অবিরাম।”

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.