1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নাগরপুরে ডেইলি নিউজ বাংলা ২৪-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৮ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “সত্য সংবাদে সপ্তম বছর—সাংবাদিকতার সম্মানে আমাদের পথচলা”—এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি নিউজ বাংলা ২৪-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

২ মে বাদ জুমা, নাগরপুর উপজেলার ধানসিড়ি হোটেল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সভাপতির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয় এবং ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রতিষ্ঠা, লক্ষ্য ও সাংবাদিকতার ভূমিকাকে তুলে ধরা হয়। এরপর অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ সোলায়মান হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল।

তিনি বলেন, “ডেইলি নিউজ বাংলা ২৪ গত সাত বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা গোলাম, ডেইলি নিউজ বাংলা ২৪ এর বার্তা সম্পাদক জাকারিয়া আল ফয়সাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, চৌহালি প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান,নাগরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি জসিউর রহমান লোকন, বনগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি (সাংবাদিক) আব্দুল্লাহ খিজির নাগরপুর অনলাইন ফোরামের সভাপতি কাজী মোস্তফা রুমি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে ডেইলি নিউজ বাংলা ২৪-এর উপদেষ্টা মণ্ডলীর দুই সদস্য নাগরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এবং সাংবাদিক ও চিকিৎসক ডা. এম এ মান্নান-কে সাংবাদিকতায় গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত সকলে তাদের এই অর্জনের প্রশংসা ও শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

যদিও এই আয়োজনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল না, তবুও সম্পূর্ণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.