1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৪ দেখেছেন

ভ্রাম্যমান প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে প্রকাশ্যে তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকায় কর্মরত এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পর্যায়ে কর্মরত এই সাংবাদিক প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পশ্চিমপাশে একটি রুটির দোকানে বসেন। এসময় ৮-৯ জন দূর্বৃত্ত এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই সাংবাদিককে টেনেহিঁচড়ে সড়কের পাশে নিয়ে যায়। লাঠি, গাছের ডাল এবং লোহার পাইপ দিয়ে প্রায় আধাঘন্টা ধরে এলোপাতাড়ি মারধর করে। কোনো একটি সংবাদ প্রকাশের কথা বলছিল হামলাকারীরা। সাংবাদিকের বাম হাত ভেঙে দিয়ে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে তারা চলে যায়।

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী ছিলেন সাংবাদিক নজরুল। থানার মধ্যেও তার ওপর হামলা হয়েছিল। তিনি একযুগ ধরে নির্যাতনের শিকার। উপজেলা প্রশাসনও তাকে নিষিদ্ধ করেছিল। মব সৃষ্টি করে একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসক্লাব এবং সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন।

এদিকে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সাংবাদিক সংগঠনের পক্ষে মাকসুদ আলম হাওলাদারসহ গণমাধ্যম কর্মীরা হাসপাতালে অবস্থান নেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূর্বৃত্তরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.