1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বাঞ্ছারামপুরের সেই অভিযুক্ত শিশু ধর্ষক তামিম গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭ দেখেছেন

মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের তেজখালি ইউনিয়নের জয়নগর গ্রামে ৫ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তামিম (২২) কে ঢাকার কেরানীগঞ্জ পুলিশের সহায়তায় জিঞ্জিরার একটি পরিত্যক্ত ভবন থেকে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই ফারুক ও এসআই সাদেকসহ একটি দল বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১ মে) সকালে অভিযুক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, বুধবার গভীর রাতে  অভিযান চালিয়ে তামিমকে গ্রেফতার করা হয়।

এদিকে নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশংকাজনক। গত ১৬ এপ্রিল লোক মারফত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষণের স্বীকার শিশুটির খোঁজ খবর নেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘অভিযুক্ত তামিম অনেক ধুরন্ধর, সে বার বার লোকেশন চেন্জ করায় আমাদের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে অবশেষে ঢাকার কেরানীগঞ্জ থেকে আজ রাতে আটক করে সকালে আদালতে প্রেরণ করি।’

এর আগে, গত ১৪ এপ্রিল মঙ্গলবার  দুপুরে  বাড়ির পাশে খেলার সময়  প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে কোরআনে হাফেজ মো.তামিম তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে ৫ বছর বয়সী মেয়েটিকে ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। এ বিষয়ে শিশুটির মা- বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরে, সারা উপজেলায় ধর্ষকের গ্রেফতারের দাবীতে ফুঁসে উঠে। একের পর এক বিক্ষোভ মিছিলও মানববন্ধন করতে থাকে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.