1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সিংড়ায় রাতের আ‍ঁধারে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ চুরি ও মালামাল লুটপাট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০১ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় আইনজীবী বাকি বিল্লাহ ও মাওলানা আঃ বারী রশিদী পিতা মৃত বজলুর রশিদ (বাছতুল্লাহ) তাহাদের গ্রামের বাড়িতে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে।

বুধবার ( ৩০ এপ্রিল) দিবাগত রাত দুইটা হতে তিনটার মধ্যে রাতের যেকোন সময় উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর জজ আদালতের আইনজীবী বাকি বিল্লাহ রশিদী নাটোরে ভাড়াটিয়া বাসায় থাকতো ও তার ভাই মাওলানা আঃ বারী রশিদী সে বগুড়ায় থাকতো। তাহাদের বাড়িতে তালাবদ্ধ অবস্থায় এ চুরির ঘটনা ঘটে। তারা দুই ভাই মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতো ও মাওলানা আঃ বারী রশিদী বগুড়া থেকে দেশের বিভিন্ন জেলা/ উপজেলায় ইসলামিক জালসায় আমন্ত্রিত মেহমান হিসেবে ওয়াজ মাহফিল করত। তার মা বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় তার বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে এসে বুধবার দুপুরে বাড়ির দরজা খুলতেই দেখে বাড়ির ভিতরে মোট ছয়টি ঘরে তালা ভাঙ্গা ও ঘরের আসবাবপত্র ছিন্নভিন্ন। পরে আশপাশের লোকজন কে বিষয় টি জানায় ও তার দুই ছেলেকে মোবাইল ফোনে বিষয় টি জানালে মাওলানা আঃ বারী রশিদী ও আইনজীবী বাকি বিল্লাহ নিজ বাড়িতে আসে। এছাড়াও ওই গ্রামে ও আশপাশের গ্রামে মাঝেমধ্যেই সেচ মোটর, পুকুরের মাছ, অটোভ্যান সহ নানা ধরনের চুরির ঘটনা ঘটেছে।

এ চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবারের নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণের কানের দুল, স্বর্ণের আংটি সহ চান্দির গোহনাসহ মোট প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িতে না থাকায় চোর সনাক্ত করা সম্ভব হয়নি। উক্ত ঘটনায় সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বেবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.