1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সুন্দরবনে অস্ত্র সহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য আটক।

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র সহ ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ ২৮ এপ্রিল সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কামান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দেওয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকাল ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউট পোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ সহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মো: বিল্লাল হোসেন (৩৩) কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা্যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছে। আটককৃত মো: বেল্লাল হোসেন কয়রা থানার বাসিন্দা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকুলীয় নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপি টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.