1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ডুমুরিয়া শোলমারি সুইচগেট ও ভরাট নদী পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক।

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪৩ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম গতকাল শোলমারি সুইচগেট ও শোলমারি নদী পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর অবস্থা দেখে বলেন, শোলমারি নদী পলি জমে ভরাট হয়ে গেছে। যা এলাকাবাসীর জন্য উদ্ধেগের বিষয়। বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা পানি নিস্কাশনের জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করব। যাতে মানুষের ক্ষতি না হয় এবং তারা ভালোভাবে ফসল উৎপাদন করতে পারে। ডুমুরিয়া উপজেলার শোলমারি নদী একসময় দাপুটে স্রোতধারী ছিল, তবে বর্তমানে পলি জমে ভরাট হয়ে ১৫০ মিটার প্রশস্ত নদী এখন দুই দিক থেকে তিন মিটার সরু নালায় পরিনত হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন এবং নদী দখলের কারনে বর্তমানে শোলমারি নদীর পরিস্থিতি উদ্ধেগজনক। এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন, ডুমুরিয়া উপজেলা সহকারী ভুমি মোঃ আসাদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের খুলনা জোনের এসডি মো: আতিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের এসও তরিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: ইনসান ইবনে আমিন, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুল্লাহ বাইজিদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার জয়নাল আবেদিন, ডুমুরিয়া থানার এস আই মিজানুর রহমান, ইউপি মেম্বার মেহেদি হাসান মিন্টু এবং উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত, শোলমারি নদী ২৯ কিলোমিটার দীর্ঘ পথ খুলনা জেলার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। বর্তমানে নীদটির অবস্থা হুমকির মুখে, যা বর্ষা মৌসুমে স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের ঝুকি সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.