1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় গত নির্বাচনের চেয়ে দ্বিগুন বাজেট চাহিদা

  • আপডেট সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৮৬ দেখেছেন

নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ড মিলিয়ে নির্বাচন কমিশনে (ইসি) ১ হাজার ৭১ কোটি ৫৬ লাখ টাকার চাহিদাপত্র দেয়া হয়েছে। চাহিদার এই পরিমাণ আগের নির্বাচনে বাহিনীগুলোকে দেওয়া মোট বরাদ্দের দ্বিগুণেরও বেশি। ইসি সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, বাহিনীগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পরিমাণ টাকা চেয়েছে পুলিশ। সর্বোচ্চ ৪৩০ কোটি ২৫ লাখ টাকার চাহিদাপত্র দিয়েছে পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বরাদ্দ দেওয়া হয়েছিল ১২৯ কোটি ৫৭ লাখ টাকা। এছাড়া কোস্ট গার্ড চেয়েছে গত নির্বাচনে বরাদ্দের তিন গুণ অর্থ। বাহিনীটি চেয়েছে ৭৮ কোটি ৬২ লাখ; গতবার দেওয়া হয়েছিল ২৫ কোটি টাকা। আনসার ও ভিডিপি চেয়েছে ৩৬৬ কোটি ১২ লাখ; গত নির্বাচনে তাদের জন্য বরাদ্দ ছিল ২৪২ কোটি ৮০ লাখ টাকা। বিজিবি চেয়েছে ১৪৫ কোটি ৮৭ লাখ; গতবার বিজিবিকে ৭৮ কোটি ৪২ লাখ টাকা দেওয়া হয়েছিল। র‌্যাব চেয়েছে ৫০ কোটি ৬৩ লাখ; গতবার র‌্যাবকে দেওয়া হয়েছিল ২২ কোটি ১২ লাখ টাকা।

আরো জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে এবার সেনা মোতায়েন হবে কি না বা হলেও কীভাবে মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত এখনো কমিশন নেয়নি। তাই এবার সশস্ত্র বাহিনীর চাহিদাপত্র এখনো পায়নি নির্বাচন কমিশন।

একাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনায় ৭০০ কোটি টাকা ব্যয় হয়েছিল এবং ব্যয় হয়েছিল প্রায় ৫৬৫ কোটি টাকা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পেছনে বিভিন্ন খাতে ব্যয়ও বাড়বে। কারণ, কম-বেশি ৯ লাখ প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারকে এবার দুদিনের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত নির্বাচনে প্রিসাইডিং অফিসাররা এক দিনের জন্য ৪ হাজার টাকা করে ভাতা পেয়েছিলেন। এবার দুদিনের সম্মানী ভাতা হিসেবে একজন প্রিসাইডিং অফিসার ৮ হাজার, সহকারী প্রিসাইডিং অফিসার ৬ হাজার এবং পোলিং অফিসাররা ৪ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ খাতে ১৩৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.