নিউজ ডেস্ক: বগুড়া ধুনট উপজেলা, নিমগাছী ইউনিয়নের নাংলু আইউর দিঘি মোরে সরকারি জমি দখল করে, অবৈধ স্থাপনা নির্মান করেছে । জানা যায়, আওয়ামী লীগ নেতা ইবনে সউদ এবং ওমর ফারুক “নাংলু আইউর দিঘি মৎস্য সমিতির ” বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে দীর্ঘ দিন হলে দায়িত্ব পালন করে আসছেন । তারা ভূয়া সনদে আইউর দিঘি পুকুর লীজ্ব নিয়েছে। উক্ত সমিতির স্থাপিত কাল ১৯১৭/০৮/০৭ এবং রেজি:নং ৪৩। স্থানীয় জনগণ বলেন, সমিতির নামে অনেক অভিযোগ, তারা ভূয়া সনদে আওয়ামী লীগ ক্ষমতা থাকায় একাজ করেছে। স্থানীয় মেম্বার বাছেদ বলেন, সরকারি জায়গা দখল করার একতিয়ার কারো নাই,সরকার চাইলে ফিরত দিতে হবে। বর্তমানে এ-ই সমিতির সদস্য সংখ্যা ১২জন, তাদের কাছ থেকে জন প্রতি ৫৬ হাজার পরে আবার ২৫ হাজার করে টাকা নিয়েছে। ভুক্তভোগী এক সদস্য জানান, আমার কাছ থেকে শুধু টাকা পয়সা নেয়, আর বলে প্রশাসনের লোক ঘুষ ছাড়া কাজ করে না, তাই প্রয়োজন হলে আরও টাকা লাগতে পারে। অথচ উক্ত দিঘির ইজারা মূল্য মাত্র ৫০৬৭৫ টাকা, এতে তারা প্রমান করে যে, তারা এক জন প্রতারক। তার এ-ই সমিতির সনদ সহ সব তথ্য খতিয়ে দেখার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন এ-ই ভুক্তভোগী। ভুক্তভোগীর বক্তব্যে বলেন,টাকা দিলাম আমরা আর আইউর দিঘি লীজের নামে ব্যক্তিগত রাস্তার পাশে অবৈধ স্থাপনা নির্মান করে সব ধরনের ব্যবসা করে যাবে, এটা মেনে নিব না। স্থানীয় বাসি জানান, আইউর দিঘি মোড় একটি বিপদ জনক মোড়। এ-ই মোড়ে মাঝে মধ্যে দূর ঘটনা ঘটে এবং বড় গাড়ি যাতায়াত করতে পারে না।। কিন্তুু আওয়ামী লীগ নেতা ইবনে সউদ জোর পূর্বক সরকারি জায়গায় অবৈধ ভাবে ব্যক্তিগত স্থাপনা নির্মান করে জন দূরভোগ সৃষ্টি করেছে। এলাকা বাসি, জন দূরভোগ এবং দুর্ঘটনা হাত থেকে মুক্তি পেতে চায়। এ-ই মর্মে, স্থানীয় বাসি প্রশাসনের সুদৃষ্ট কামনা করেছে।