1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় দু’জন শিক্ষার্থী’র মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৪ দেখেছেন

মোঃ মোস্তফা আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী সুমন (১৮) ও আজিমুদ্দীন আজিম (১৮) নামে কলেজ পড়ুয়া দু’জন ছাত্রের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরে নওগাঁর পোরশা থানাধীন নিতপুর টু সরাইগাছী সড়কের নিতপুর ব্রীজের পাশে এলাকায়। নিহত দু’জন হলেন, কড়িদহ ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থী বলে জানা যায়। স্থানীয়রা জানান, একই মোটরসাইকেল নিয়ে সুমন ও আজিম তারা দু’জন নীতপুর বাজার অভিমুখে যাওয়ার পথে ঘটনাস্থলে ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে দু’জনই গুরুতর আহত হয়। স্থানিয়রা তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়েগেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে সুমনের অবস্থা খারাপ হলে তাকে নাচোল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজিমকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টারদিকে আজিমের মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ ময়না তদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.