1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বাগআঁচড়া যুবলীগ নেতা  নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার ‎শিক্ষক দিবসে বানিয়াগাঁতী সীতানাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের সম্মাননা নওগাঁয় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা বিশ্ব বসতি দিবসে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা সুতিপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবদল,ছাত্রদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল দুর্গম পার্বত্য এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে ৩৭ বিজিবি আগৈলঝাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিশুদের সাথে সব সময় ইতিবাচক আচরন করতে হবে, কেএমপি পুলিশ কমিশনার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪১ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স হাই স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ এপ্রিল সকাল ১০ টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি বলেন, শিশুরা হচ্ছে অনুকরন প্রিয়, অভিভাবকদের জীবনমানের প্যাটার্ন অনুযায়ী শিশুরা বেড়ে ওঠে। সেজন্য শিশুদের সামনে সব সময় ইতিবাচক আচরন করতে হবে। আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, অভিভাবক হিসেবে এগুলো খেয়াল করতে হবে। প্রযুক্তি নির্ভর বিশ্বায়ন ইলেকট্রনিক ডিভাইস ব্যাবহারের ক্ষেত্রে শিশুরা যাতে খারাপ কনন্টেন্ট এর দিকে ঝুকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। উপস্থিত শিশুকিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাবা, মা এবং শিক্ষকদের কথা শুনবে বড়দের শ্রদ্ধা এবং সন্মান করবে। প্রত্যেকটি শিশু আলাদা বৈশিষ্ট্য এবং গুণাবলি নিয়ে জন্ম গ্রহণ করে। কোন শিশু অংকে ভালো,কেউবা বাংলায়, কেউবা ইংরেজি, কেউবা বিজ্ঞান, কেউবা গান কবিতায়, কেউবা সাতারে। কাজেই শিশুদের সবজান্তা বানানোর অসাস্থ্যকর প্রতিযোগীতায় লিপ্ত না হওয়ার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। তিনি ছাত্র ছাত্রীদের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন মনিষীদের বই পড়া, নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা করার উৎসাহ প্রদান করেন। এসময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার ( সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুহাম্মাদ শাহনেওয়াজ খালেদ, ডেপুটি পুলিশ কমিশনার ( লজিস্টিকস এ্যান্ড সাপ্লাই অতিরিক্ত দায়িত্বে পিওএম) মেরিনা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.