1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নবাবগঞ্জে মোগর পাড়া প্রাচীন বিষ্ণু মন্দিরের জায়গা দখল ও দূষণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১১৬ দেখেছেন

 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া বারুনীর ঐতিহাসিক বিষ্ণু মন্দিরের জমি রক্ষা ও সংরক্ষণের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, মন্দির সংলগ্ন এলাকায় অবৈধভাবে টয়লেট নির্মাণ করা হচ্ছে এবং নিয়মিতভাবে আবর্জনা ফেলে ধর্মীয় পরিবেশ নষ্ট করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

একজন হিন্দু ধর্মাবলম্বী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে পূজা করতে চাই। কিন্তু মন্দিরের পবিত্রতা নষ্ট হওয়ায় আমাদের ধর্মীয় অধিকার ক্ষুন্ন হচ্ছে।”

এই বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.