1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রুপসায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহ জুনায়েদ বাহিনী আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪৬ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : রুপসায় যৌথ বাহিনীর অভিযানে ৫ টি আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র সহ জুনায়েদ ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।  ভোর ৪ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের জুনায়েদের ডক ও নিজ বসতভিটায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন, রুপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দীনের ছেলে মো: জাহিদুজ্জামান (৪৮), মো: জোনায়েদ (৫৫), মো: মোশাররফ হোসেন (৪২) ও মো: জুনায়েদের ছেলে মো: মিজানুর রহমান (২৩), আজানুর মুন্সি(৩৬), মৃত: মোহাহার উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৩৬) এবং মৃত : আলতাফ হোসেনের ছেলে মো: মাসুদ রানা (৪০)। এ অভিযানে সন্ত্রাসীদের গ্রেফতার সহ দেশিয় তৈরি পিস্তল ১ টা, দেশীয় তৈরি পাইপগান ৪ টা, দেশীয় চাইনিজ কুড়াল ১ টা, ছোট আকৃতির চাকু ১ টি এবং একটি রামদা উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করে রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দ তালিকা প্রস্তুত সহ মামলার যাবতীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.