1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা: নবীনগর স্মৃতিসৌধ সংলগ্ন সড়কে ভোগান্তি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭০ দেখেছেন

নান্নু মিয়া: নবীনগর জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নবীনগর-আরিচা ও নবীনগর-চন্দ্রা হাইওয়ের সংযোগস্থলে অবস্থিত নবীনগর পুলিশ বক্সের সামনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা।

সম্প্রতি এই এলাকায় তোলা এক ছবিতে দেখা যায়, রাস্তায় জমে থাকা পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অনেক পথচারীকে ভিজে রাস্তায় পাশ ঘেঁষে চলতে দেখা যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। জনবহুল এই সড়কে এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এক পথচারী জানান, “প্রতিবার বৃষ্টি হলেই এই জায়গাটা নদীতে পরিণত হয়। হাঁটাও যায় না, রিকশাও চলে না। অথচ এটি অন্যতম ব্যস্ত একটি মোড়।” স্থানীয় দোকানদার জানান, রাস্তায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে ঘণ্টার পর ঘণ্টা। ফলে বৃষ্টির দিনে পুরো এলাকা অচল হয়ে পড়ে। এছাড়া যানজট ও ছোটখাটো দুর্ঘটনাও নিত্যদিনের চিত্র।

জলাবদ্ধতার এই সমস্যা দ্রুত সমাধান না হলে এলাকাবাসীর ভোগান্তি বাড়বে এবং গুরুত্বপূর্ণ সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাবে। তাঁরা বলেন, এই অঞ্চলে সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাই একমাত্র টেকসই সমাধান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.