1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

বোয়ালখালীতে কারখানায় কাজ করতে গিয়ে প্রাণ হারালেন এক শ্রমিক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৯ দেখেছেন

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে কাজ করার সময় মেশিনের আঘাতে আহত হয়ে মো.বেলায়েত হোসেন (৪৮) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। ২১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বেলায়েত হোসেন উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো.শাহাদাত হোসেন হেলাল বলেন, ‘বেলায়েত হোসেন শাকপুরা মিলিটারি পুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ কারখানায় চাকুরী করতো। প্রতিদিনের ন্যায়  সকাল ৮টায় কাজে যোগ দেয়। বিকেল ৩টার সময় অসাবধানতাবশত কারখানার একটি মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে মেঝেতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। এরপর চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে সন্ধ্যা ৬টার সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.