1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বরগুনার সকল পৌরসভায় টোল আদায় বন্ধের নির্দেশ আদালতের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৯৪ দেখেছেন

মল্লিক জামাল: বরগুনার সকল সড়ক, মহাসড়ক ও পৌরসভায় যানবাহন থেকে টোল (চাঁদা) আদায় বন্ধ করার নির্দেশ দিয়েছে বরগুনা দ্রুত বিচার আদালতের হাকিম এসএম শরিয়ত উল্লাহ। আদালতে দায়েরকৃত এক মামলার প্রেক্ষিতে ২১ এপ্রিল ২৫ এ আদেশ দেন তিনি।

১৪৩২ বাংলা সনের জন্য বেতাগী পৌর প্রশাসক মো. খোকন হাওলাদারকে টেম্পোস্ট্যান্ড ইজারা দেয়। সেখানে অন্য ব্যাক্তিরা জোরপূর্বক টোল (চাঁদা) আদায় করছে দাবি করে বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করে মো. খোকন হাওলাদার। সোমবার এ মামলার শুনানি কার্যক্রম সম্পন্ন হয়।

হাইকোর্ট বিভাগের আদেশের পরও বরগুনা জেলর বিভিন্ন সড়ক ও পৌর সভায় নিয়মিত চাঁদা আদায়ের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে। সম্পন্ন অবৈধভাবে টোল (চাঁদা) আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় এবং কোন আইনের বলে ইজারা দেওয়া হয়েছে তা জানতে পৌর প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

বরগুনা জেলাধীন কোন কোন সড়কে টোল আদায়ের নামে রাস্তা থেকে চাঁদা তোলা হচ্ছে তা জানতে চেয়ে প্রশাসকদের নোটিশ করা হয়েছে। একই সাথে জেলার সকল পৌরসভায় টোলের নামে হয়রানির মাধ্যমে টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.