1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

 ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযানে জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেট্রোপলিটন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৫ দেখেছেন

এস.এম.সামজাত(বিশেষ প্রতিনিধি): চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান জেলা প্রশাসক ও চট্টগ্রাম মেট্রোপলিটন। চট্টগ্রাম মহানগরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হল সিএমপি এবং জেলা প্রশাসনের যৌথ অভিযান।

চট্টগ্রাম, ২২ এপ্রিল জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবস্থার অপব্যবহার রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই একযোগে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় ও অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়।

অক্সিজেন মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদমান সহিদ এবং জনাব সুব্রত হালদার। এ সময় সড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪টি মামলায় ৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনসাধারণের চলাচলে নিরাপত্তা এবং যানজট নিরসনে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেটগণ।

অন্যদিকে, ডবলমুরিং এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মঈনুল হাসান। অভিযানকালে দুটি পৃথক গ্যারেজে অননুমোদিত চার্জিং ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ফলে মোট ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া, চান্দগাঁও এলাকায় তিনটি অনুমোদনহীন অটোরিকশা চার্জিং স্টেশন বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইউসুফ হাসান।

জেলা প্রশাসন,চট্টগ্রামের উদ্যোগে নগরবাসীর নিরাপত্তা, সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবহারে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.