1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বদলগাছীতে ৭ হেক্টর জমিতে পান চাষে কৃষিবীদ সুপরামর্শে সাবলম্বী কৃষক

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৫ দেখেছেন

এনামুল কবীর এনাম, বদলগাছী নওগাঁ : নওগাঁর বদলগাছীতে ৭ হেক্টর জমিতে পান চাষে সাবলম্বী কৃষক। উপজেলার বালুভড়া ইউনিয়নের নিহনপুর গ্রামের পান চাষি আত্তাব মন্ডল, বিদ্যুৎ হোসেন সহ বিভিন্ন চাষির সঙ্গে সরেজমিনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানা যায় উক্ত সফলতার কথা । আত্তাব মন্ডল জানান আমি ৯ শতক জমিতে ৩৫/৪০ হাজার টাকা খরচ করে পান চাষ শুরু করি,১২ বছর যাবত এই জমিতেই চাষ করে থাকি। প্রতি বছর ৪০/৫০ হাজার টাকা খরচ করলে, বছরে এক লক্ষের ও বেশি টাকার পান বিক্রয় করতে পারি।আত্তাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বছরে ৮০ হাজার টাকা আয় করতে পারি।
বিদ্যুৎ হোসেন বলেন আমার সব খরচ বাদ দিয়ে ৯ শতক জমিতে ৬০ হাজার টাকা আয় করতে পারি। ভালো পান হলে ৬৫ পানে এক বিড়া, এক বিড়া পানের দাম ৭০/৮০ টাকা বিক্রি, পান উঠানোর সময় ৩ জাত করতে হবে, ছোট পান গুলো ৩০/৪০ টাকা বিড়া বিক্রি করে থাকি।
পান চাষ বিষয়ে বদলগাছী উপজেলা কৃষিবীদ সাবাব ফারহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই উপজেলায় ৭ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে তার বেশি ভাগ বালুভরা ইউনিয়নে। তিনি বলেন প্রতি জমিতে সব কিছু খরচ বাদ দিয়ে ২ লাখের বেশি আয় করা সম্ভব। বদলগাছী কৃষি উপসহকারীগন পান চাষীদের সঙ্গে দেখা করেন এবং সঠিক পরামর্শ প্রদান করেন। কতিপয় কৃষক বলেন পান একবার পান রোপণ করলে ১৫/২০ বছর শুধু পরিচর্যা করে চাষ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.