1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা।

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩০ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী: নরসিংদীতে ১২ ঘন্টার মধ্যেই মিলল স্বামী-স্ত্রীর মরদেহ। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর আত্মহত্যা করেছে মাদকাসক্ত স্বামী। আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেখেরচর-বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্নিস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বামীর মরদেহ। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একই থানার বালুসাইর এলাকার নিজগৃহ থেকে গলায় ওড়না পোচানো নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার রাজু মিয়া(৪০) এবং মানছুরা বেগমের (৩৫) ১৯ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ বছর ধরেই রাজু মিয়া মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে কলহের জের ধরেই গতকাল স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ৮টার দিকে তালা ভেঙ্গে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এর পর থেকেই স্বামী রাজু মিয়া পলাতক ছিলো। আজ সকাল ১১টার বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিসে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, গতকাল ওই নারীর নিজ বসত ঘরের দরজার তালা ভেঙে ওড়না পেচানো অবস্থায় মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ সকাল ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটে তার পলাতক স্বামীর মরদেহের খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারে কাজ করছে শেখেরচর পুলিশ ফাঁড়ি। ধারণা করা হচ্ছে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.