1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক হাবিবুর রশিদ জনির বিরুদ্ধে অপপ্রচার

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৬৭ দেখেছেন

 মিথ্যা নারী কেলেঙ্কারির অভিযোগের তীব্র প্রতিবাদ

ইয়াছিন আহমদ কবির, সিলেট প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-সিলেট ইউনিটের যুব স্বেচ্ছাসেবক হাবিবুর রশিদ জনির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজে। সম্প্রতি সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে ‘নারী কেলেঙ্কারির’ অভিযোগ তুলে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন হাবিবুর।

হাবিবুর রশিদ জনি জানান, “আমি ২০১৯ সাল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-সিলেট ইউনিটে যুব স্বেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করে আসছি।  ১৫ মার্চ ২০২৫ তারিখে ভিটামিন-এ ক্যাম্পেইন কেন্দ্রের দায়িত্ব নিয়ে একটি ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ১৬ এপ্রিল আমাকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কারপত্র প্রদান করা হয়। বিষয়টি নিয়ে আমি যথাযথভাবে অফিসিয়ালভাবে প্রতিবাদ জানিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “উক্ত ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুন্ন করতে একজন নারীর মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা নারী কেলেঙ্কারির অভিযোগ তোলে। বাস্তবে এসব অভিযোগের কোনো সত্যতা নেই। শুধুমাত্র আমার সুনাম নষ্ট করার জন্য এই অপচেষ্টা চালানো হয়েছে।”

হাবিবুর অভিযোগ করে বলেন, “যখন অফিসিয়ালভাবে বিষয়টির সমাধানের প্রক্রিয়া চলছিল, তখনই সিলেটের একটি অনলাইন পোর্টাল আমার সাময়িক বহিষ্কারের খবরকে অতিরঞ্জিত ও মনগড়া তথ্যের মাধ্যমে প্রকাশ করে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।”

তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি সিলেটের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় আমার বক্তব্য তুলে ধরার আবেদন জানিয়েছি, যেন মানুষ সত্যটি জানতে পারে এবং বিভ্রান্ত না হয়।”

সামাজিকভাবে একজন স্বেচ্ছাসেবক হিসেবে দীর্ঘদিন কাজ করে যাওয়া জনি সকলের কাছে দোয়া ও সহমর্মিতা কামনা করেছেন, যেন সত্য সব সময় প্রকাশ পায় এবং অন্যায়ভাবে কোনো নিরীহ ব্যক্তি অপমানিত না হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.