1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ক্যান্সারে আক্রান্ত হয়ে যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৯ দেখেছেন

মল্লিক জামাল:- বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

১৭ এপ্রিল বিকাল ৫ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার তিনদিন আগে ওই নারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল। পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, উপজেলার  আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা হাবিল সিকদারের স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা ব্যয় পরিচালনায় কষ্টসহ শারীরিক অসুস্থতার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি  ১৫ এপ্রিল বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে ওই সময় স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এরপর প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে আমেনা বেগমকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিষপানের তিনদিন পর তার মৃত্যু হয়। পরে স্বজনরা তালতলী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আমেনা বেগমের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল বলেন, ‘নিহত আমেনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতার কারণে তিনদিন আগে বিষ পান করেন। তার মৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.